Home / Europe /

ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ১৬১ ফিলিস্তিনি নিহত!

Europe

ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ১৬১ ফিলিস্তিনি নিহত!

বরিশালটুডে ডেস্ক: গাজায় ইসরায়েলের পাল্টা বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান বেসামরিক...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ১৬১ ফিলিস্তিনি নিহত!

বরিশালটুডে ডেস্ক: গাজায় ইসরায়েলের পাল্টা বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান বেসামরিক ভবনে হামলা চালাচ্ছে ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়ছে। গাজার স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

‘সোর্ড অব আইরন’ অভিজানের অংশ হিসেবে এই পাল্টা হামালা শুরু করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন গাজা লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি বলেন, এ মুহূর্তে আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি। শত্রুরা এমন মূল্য দেবে যা তারা ভাবতেও পারেনি। আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।

নেতানিয়াহু এই হুমকি ভাষণের কিছু সময় পর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

হামাসের হামলায় এখন পর্যন্ত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন এবং ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি জানায়, দখলকৃত পশ্চিম তীরের শহর হুওয়ারাতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়, পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইহুদি বসতি স্থাপনকারীরা নতুন করে সহিংসতা ছড়ালে আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়লে গাজা থেকে প্রতিরোধ যুদ্ধের ডাক দেয় হামাস।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial