Home / Europe /

যুদ্ধ থামিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো জরুরী- পোপ ফ্রান্সিস

Europe

যুদ্ধ থামিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো জরুরী- পোপ ফ্রান্সিস

বরিশালটুডে ডেস্ক: ইসরায়েল ও হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর ভাষণ দেওয়ার সময় এ আবেদন জানান। পোপ বলেন, যুদ্ধে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
যুদ্ধ থামিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো জরুরী-  পোপ ফ্রান্সিস

বরিশালটুডে ডেস্ক: ইসরায়েল ও হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর ভাষণ দেওয়ার সময় এ আবেদন জানান।

পোপ বলেন, যুদ্ধে কখনো কারো জয় হতে পারে না। মানবসভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ, যুদ্ধ মানুষের মধ্যে সৌহার্দ্য নষ্ট করে।

এখানেই শেষ নয়, গাজা উপত্যকায় যাতে আরও মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ। রাফাহ সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। তবে যে পরিমাণ ত্রাণ যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

হামাস যাদের জিম্মি করে রেখেছে, তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন পোপ। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে জিম্মি করেছিল। এক মার্কিন মা ও মেয়ে ছাড়া এখনো পর্যন্ত আর কেউ মুক্তি পাননি।

হামাস মাঝে জানিয়েছিল, ইসরায়েলের আক্রমণে বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে। বস্তুত, হামাসের আক্রমণের পরই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে। এর জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকার একাংশ।

পোপের কার্যালয় থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে কথা হয়েছে ফ্রান্সিসের। পোপের মতামত নিয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial