Home / Topshoot /

এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ

Topshoot

এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ

বরিশালটুডে ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ

বরিশালটুডে ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।

পরীক্ষা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে, এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য জারিকৃত এ গণবিজ্ঞপ্তি আগামী ১৫ ফেব্রুয়ারি হতে ১৪ মার্চ পর্যন্ত পরীক্ষা চলাকালীন দিন ও সময়ের জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেছেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যক। ২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০, ৩১, ও ৩৪ ধারার ক্ষমতাবলে, পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকার ২০টি এসএসসি, ৪টি দাখিল ও দুটি এসএসসি/দাখিলসহ (ভোকেশনাল) ২৬টি কেন্দ্র ও তার আশপাশের এলাকার দুইশো গজ পরিধির মধ্যে যেকোনো ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ।

একইসাথে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জনস্বার্থে এ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচারের জন্য বিশেষ অনুরোধও করেছেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial