Home / Topshoot /

রপ্তানি বন্ধ ঘোষণার: বুধবার দেশে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

Topshoot

রপ্তানি বন্ধ ঘোষণার: বুধবার দেশে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

অনলাইন ডেস্ক: ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৫ হাজার টন ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে। বুধবার রাতে বন্দর...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
রপ্তানি বন্ধ ঘোষণার: বুধবার দেশে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

অনলাইন ডেস্ক: ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৫ হাজার টন ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে। বুধবার রাতে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থলবন্দর ও আমদানিকারক ব্যবসায়ী সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ ও ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু আমদানি করা হয়েছে।

সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে বুধবার থেকে আবারও আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশা করেন তিনি।

পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, স্থলবন্দর দিয়ে বুধবার সারা দিনে ৯৪টি গাড়িতে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial