Home / Topshoot /

ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষ নিহত ১, আহত ৪

Topshoot

ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষ নিহত ১, আহত ৪

বরিশালটুডে ডেস্ক: ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে। আজ...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষ নিহত ১, আহত ৪
ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষ নিহত ১, আহত ৪

বরিশালটুডে ডেস্ক: ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছোনাউটার মোলাখালীতে বিকালে আলতাফ ও চাঁনমিয়া সাথে কবির মোল্লার জমি জমার বিরোধ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ পর্যায়ে উভয় পক্ষ দা, রামদা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়।

সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) ও অপর পক্ষের মোঃ আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে। এরা হলেন মোঃ আলতাফ (৬২), তার পুত্র মোঃ মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।

কাঠালিয়া থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, পূর্ব বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in