Home / Topshoot /

পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

Topshoot

পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

বরিশালটুডে ডেস্ক : জেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং দুই কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পৃথক সংবাদ...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

বরিশালটুডে ডেস্ক : জেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং দুই কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর থানার একটি দল সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতমাইল বাজারের মোহনগঞ্জ সড়কের প্রবেশমুখ থেকে মো. জাহান হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক জাহান বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই রাতে বিমানবন্দর থানার আরেকটি দল গড়িয়ারপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম সরদার (৩৯) নামে এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ আটক করে। আটক সোহাগ পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial